প্রবাসী আয় সচল রাখতে দূতাবাসগুলোর সেবা নিশ্চিত করতে হবে: এবি পার্টি – বর্ণমালা টেলিভিশন

প্রবাসী আয় সচল রাখতে দূতাবাসগুলোর সেবা নিশ্চিত করতে হবে: এবি পার্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:০৬ 134 ভিউ
প্রবাসী আয় সচল রাখতে বিশ্বের সব দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দেওয়ার সময় এ আহ্বান জানান এবি পার্টির নেতারা। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহকারী শ্যাডো সম্পাদক ড. জাভেদ ইকবাল ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক। বৈঠক শেষে সাংবাদিকদের আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা প্রবাসীকল্যাণ উপদেষ্টাকে জানিয়েছি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। এটা অব্যাহত রাখতে তাদের সেবা নিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে বলা হয়- যাদের শ্রম ও ঘামের বিনিময়ে দেশের অর্থনীতি টিকে রয়েছে সেই সব বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, অধিকার নিশ্চিত করা ও তাদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান দূতাবাসকে অবশ্যই নিশ্চিত করতে হবে। অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টি মনে করে সেবা ও জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করাই একটি রাজনৈতিক দলের মৌলিক কাজ। সেজন্য মালয়েশিয়াসহ শতাধিক দেশে অবস্থানরত সব প্রবাসীদের পক্ষ থেকে আমাদের চিহ্নিত মৌলিক, গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ সমাধানের জন্য লিখিত সুপারিশগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন