২০৩১ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন ইয়ামাল – বর্ণমালা টেলিভিশন

২০৩১ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন ইয়ামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:১১ 146 ভিউ
চলতি মৌসুমটা দারুণ কেটেছে লামিন ইয়ামালের। বার্সেলোনা জিতেছে ঘরোয়া ট্রেবল, তাতে বড় অবদানই রেখেছেন তিনি। এবার তার প্রতিদান পেলেন ইয়ামাল। তাকে ৬ বছরের চুক্তি দিয়ে ক্লাবে রেখে দিচ্ছে তার ক্লাব। ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন স্প্যানিশ এই তরুণ তুর্কি। গত মঙ্গলবার ক্লাবটি এই ঘোষণা দেয়। বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা এবং লামিন ইয়ামাল ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বার্সার প্রকল্পের দৃঢ়তার প্রমাণই এই চুক্তি। বিশ্বের ফুটবল মঞ্চে ইয়ামালের আবির্ভাব অনেকটাই ব্যতিক্রমী। ২০২৩ সালের ২৯ এপ্রিল, মাত্র ১৫ বছর বয়সে তার অভিষেক হয়েছিল।’ স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, নতুন চুক্তির ফলে ইয়ামাল এখন বার্সার অন্যতম সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় বনে যাবেন। গত মৌসুমে ইউরো ২০২৪-এ স্পেনের হয়ে দুর্দান্ত খেলার পর বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন ইয়ামাল। ডান প্রান্তে খেলা এই ড্রিবলার গতি ও স্কিলে দারুণ অবদান রাখেন বার্সার আক্রমণে। চলতি মৌসুমে বার্সা লিগে ১০২টি গোল করেছে। রিয়াল মাদ্রিদের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার করে তারা। লামিন ইয়ামাল বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমি থেকে উঠে এসেছেন। অনেকেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে জাভি হার্নান্দেজের অধীনে প্রথম দলের হয়ে অভিষেক হয় তার। ২০২৩-২৪ মৌসুমের শেষে ইয়ামালই ছিলেন বার্সার প্রধান আক্রমণভাগের ভরসা। যদিও মৌসুমটা শিরোপা ছাড়াই শেষ করে দল। এরপর সফল এক ইউরো অভিযান শেষে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে আক্রমণাত্মক কৌশলে দারুণ মানিয়ে নেন ইয়ামাল। ধারাবাহিকতা দেখিয়ে প্রমাণ করেছেন, তিনি এখন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দুটি দারুণ ম্যাচ খেলেছিলেন ইয়ামাল। কিন্তু শেষ পর্যন্ত বার্সা ৭-৬ ব্যবধানে হেরে যায়। ইউরোপিয়ান শিরোপার অপেক্ষা আরও বাড়ে। বয়সে তরুণ হলেও ইতোমধ্যে বার্সেলোনার হয়ে ১০০টির বেশি ম্যাচ খেলেছেন ইয়ামাল। জুলাইয়ে তিনি ১৮ বছর পূর্ণ করবেন। গত কয়েক দিনের মধ্যে কোচ ফ্লিক ও সতীর্থ রাফিনহার মতো ইয়ামালও নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, এই চুক্তিতে অনেক বোনাস রাখা হয়েছে। এর মধ্যে ব্যালন ডি’অর জেতার মতো অর্জনের জন্য অতিরিক্ত পুরস্কার থাকবে। সঙ্গে বেতনে বড়সড় বাড়তি সংযোজনও হয়েছে। চলতি বছর বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য লামিন ইয়ামাল অন্যতম দাবিদার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?