নিউজ ডেক্স
আরও খবর
কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন
মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের
চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!
মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ
সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা
১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই
ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি
দোয়ারাবাজারে মায়ের বকুনি খেয়ে স্কুলছাত্রীর আত্মহনন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী মায়মুনা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।
নিহত মায়মুনা আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ফাঁকি দিলে মা আছমা বেগম মায়মুনাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নিজ ঘরে থাকা কীটনাশক পান করে মায়মুনা। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রী মায়মুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
