নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের! – বর্ণমালা টেলিভিশন

নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ | ৫:৪৬ 73 ভিউ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রী’র পদত্যাগের নির্দেশ খবর অস্বীকারের পর এবার নিজেই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানালেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের ঘোষণা দেবেন। ইশরাকের ওই ফেসবুক পোস্টের শুরুতেই “বানান, ব্যাকরণ ও যতিচিহ্ন সংশোধন করে মূল বক্তব্য ও আবেগ অক্ষুণ্ন রেখে লেখাটি সাজিয়ে দেওয়া হলো” উল্লেখ করা হয়েছে। এ কারণে পোস্টটি তৈরিতে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। যদিও ৬ মিনিট পরেই তিনি পোস্ট এডিট করে উপরের অংশটুকু মুছে ফেলেন। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’ পোস্টের আরেক অংশে তিনি লেখেন, ফেসবুকে কিছু মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে প্রতিমন্ত্রীর পদত্যাগের খবর এবং তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানানো হয়েছিল। কিন্তু সোমবার সকালে ইশরাকের নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করা ইশরাক হোসেনের পোস্টে বানান, ব্যাকরণ ও যতিচিহ্ন সংশোধনের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চ্যাটজিপিটির মতো এআই টুল দিয়ে লেখা তৈরি, সম্পাদনা ও ভাষা পরিমার্জন করা যায়। ফলে তাঁর পোস্ট ঘিরে প্রযুক্তির ব্যবহার নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে তিনি ঠিক কোন টুল ব্যবহার করেছেন, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি। ইশরাকের ঘোষণার পর প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়ে পরবর্তী পরিস্থিতি কী দাঁড়ায়, তা জানতে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তাঁর বক্তব্যের দিকে নজর এখন দেশবাসীর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী