ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো – বর্ণমালা টেলিভিশন

ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ | ৫:৪৫ 61 ভিউ
চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৬৭ শতাংশ কমেছে। ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, এ সময়ে বাংলাদেশ থেকে ইইউর আমদানি দাঁড়িয়েছে ১১.৯৩ বিলিয়ন ইউরো, যা গত বছরের একই সময়ে ছিল ১৩.৫ বিলিয়ন ইউরো। অর্থাৎ আট মাসে রপ্তানি আয় কমেছে দেড় বিলিয়ন ইউরোরও বেশি। একই সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ৩.৮৩ শতাংশ, যা ৬২.৬৯ বিলিয়ন ইউরো থেকে নেমে হয়েছে ৬০.২৯ বিলিয়ন ইউরো। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি কমেছে বাজারের গড় পতনের চেয়ে অনেক বেশি হারে। জানুয়ারি-জুলাইয়ে এই পতন ছিল ১৩.৬৫ শতাংশ। আট মাসে কিছুটা কমলেও প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের পতনই এখনো সবচেয়ে বেশি। এ সময়ে ইইউ বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমে ১৯.৭৮ শতাংশে নেমেছে, আগের বছর যা ছিল ২১.৫৪ শতাংশ। এতে শীর্ষ সরবরাহকারী চীনের সঙ্গে ব্যবধান বেড়েছে। চীনের সঙ্গে রপ্তানির ব্যবধান ৫.৭৫ বিলিয়ন ইউরো থেকে বেড়ে হয়েছে ৭.৭৯ বিলিয়ন ইউরো। পরিমাণ ও দামেও পিছিয়ে আট মাসে বাংলাদেশ ইইউতে ৮৬ কোটি ৬৭ লাখ ৬০ হাজার কেজি পোশাক পাঠিয়েছে, যা আগের বছরের ৯০ কোটি ৮৩ লাখ ৭০ হাজার কেজির চেয়ে ৪.৫৮ শতাংশ কম। প্রতি কেজি পোশাকের গড় দাম ৭.৪৩ শতাংশ কমে হয়েছে ১৩.৭৬ ইউরো, যেখানে ইইউর গড় দাম ১৯.৬৫ ইউরো। প্রধান সরবরাহকারীদের মধ্যে শুধু পাকিস্তানের দাম বাংলাদেশের চেয়ে কম, প্রতি কেজি ১০.৮৮ ইউরো। বিপরীতে ভিয়েতনামের গড় দাম ১০.১১ শতাংশ বেড়ে হয়েছে প্রতি কেজি ২৮.৮২ ইউরো। কম্বোডিয়ার দাম ৮.০৫ শতাংশ বেড়ে ১৮.৫৫ ইউরো হয়েছে। চীনের দাম ১.০৪ শতাংশ কমে হয়েছে ১৯.৮২ ইউরো। চীন-ভিয়েতনামের প্রবৃদ্ধি চীনের রপ্তানি ২.৩৮ শতাংশ বেড়ে ১৯.৭১ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ফলে ইইউ বাজারে দেশটির অংশ ৩০.৭১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩২.৭০ শতাংশ। ভিয়েতনামের রপ্তানি ৪.৪৬ শতাংশ বেড়ে হয়েছে ৩ বিলিয়ন ইউরো। অন্যদিকে অন্য প্রতিযোগীদেরও রপ্তানি কমেছে। তুরস্কের ১১.০২ শতাংশ কমে ৫.১০ বিলিয়ন ইউরো, ভারতের ১০.৮৪ শতাংশ কমে ৩.০৮ বিলিয়ন ইউরো, কম্বোডিয়ার ৪.৫১ শতাংশ কমে ২.৮১ বিলিয়ন ইউরো এবং পাকিস্তানের ৯.৬৩ শতাংশ কমে ২.৩০ বিলিয়ন ইউরো হয়েছে। মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানিও কমেছে। রপ্তানিকারকদের বক্তব্য রপ্তানিকারকেরা পতনের কারণ হিসেবে চাহিদা কমে যাওয়া, প্রতিযোগিতা বৃদ্ধি এবং দেশের জ্বালানি সংকটকে দায়ী করেছেন। বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, রপ্তানি বাড়ছে বলে দাবি করা হলেও বাস্তবে বাংলাদেশ চীন ও ভিয়েতনামের কাছে বাজার হারাচ্ছে। তাঁর মতে, ভিয়েতনাম মানবসৃষ্ট তন্তুর ওপর বেশি নির্ভর করায় উচ্চমূল্যের পোশাক তৈরি করতে পারছে। এ ছাড়া দেশটির পণ্য বাংলাদেশের তুলনায় প্রায় ২০ দিন আগে গন্তব্যে পৌঁছায়, যা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে। বিজিএমইএর সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল বলেন, প্রতিযোগীদের কম দামে পণ্য সরবরাহের কৌশল বাংলাদেশের রপ্তানিতে প্রভাব ফেলেছে। ইইউ বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রপ্তানিকারকেরা প্রতিযোগী দেশগুলোর মতো নীতিসহায়তা, বাজার ও পণ্যের বৈচিত্র্যকরণ এবং উদ্ভাবন ও গবেষণায় জোর দেওয়ার দাবি জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী