পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ | ৯:০০ 4 ভিউ
পাকিস্তানে প্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। দেশটিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে করা একটি বিস্তৃত জরিপে দেখা গেছে, প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজন কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন। গবেষণায় বলা হয়েছে, বর্তমানে দেশটির অন্তত ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানসিক বা আচরণগত সমস্যায় আক্রান্ত। জীবনের কোনো পর্যায়ে এ ধরনের সমস্যার অভিজ্ঞতা হয়েছে ৩৮ শতাংশ মানুষের। গবেষকেরা পাঁচ বছর ধরে পরিচালিত এই জরিপকে পাকিস্তানের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি বোঝার জন্য এ পর্যন্ত সবচেয়ে বড় ও বিস্তৃত গবেষণা হিসেবে বর্ণনা করেছেন। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্কের তথ্য নিয়ে জরিপটি করা হয়। এর ফল সম্প্রতি *ব্রিটিশ মেডিকেল জার্নালে* প্রকাশিত হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজনের একজনের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)-এর লক্ষণ পাওয়া গেছে। বিষণ্নতায় ভুগছেন ১০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক। আর জরিপের আগের এক মাসে ছয় শতাংশ মানুষের মনে আত্মহত্যার চিন্তা এসেছিল। গবেষকদের মতে, মানসিক স্বাস্থ্য সমস্যা পরিবার, সামাজিক সম্পর্ক ও কাজ করার সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। বয়স্ক, কম শিক্ষিত এবং নিম্ন আয়ের পরিবারের মানুষের মধ্যে এ সমস্যার হার বেশি বলে জরিপে দেখা গেছে। বেকার মানুষ এবং স্বামী বা স্ত্রী মারা গেছেন, বিবাহবিচ্ছেদ হয়েছে কিংবা আলাদা থাকছেন—এমন ব্যক্তিদের মধ্যেও মানসিক সমস্যার প্রবণতা তুলনামূলক বেশি। পাকিস্তানের হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজা উর রহমানের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। এতে যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুল, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং পাকিস্তানের কয়েকটি মনোরোগ চিকিৎসা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। জরিপের নমুনা ও এলাকা নির্ধারণে সহায়তা দেয় পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো। অধ্যাপক রাজা উর রহমান বলেন, পাকিস্তানে কার্যকর মানসিক স্বাস্থ্যনীতি ও সেবা গড়ে তোলার জন্য জরিপটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কারা বেশি ঝুঁকিতে আছেন, কোন এলাকায় সহায়তার প্রয়োজন বেশি এবং চিকিৎসাসেবার ঘাটতি কতটা—এসব বিষয় এতে স্পষ্ট হয়েছে। তার আশা, গবেষণার তথ্য মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক নেতিবাচক ধারণা কমাবে এবং রোগ শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ বাড়াতে সহায়ক হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন? ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায় বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন ইউনূস-তারেক গোপন সমঝোতা? হঠাৎ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম পিপিআরসির গবেষণা: ঘুষ না দিলে সরকারি কাজ হয় না, বলছেন ৭৪.৬ শতাংশ সেবাপ্রার্থী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি