নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
গঠনতন্ত্র বদলে যাওয়ায় সাফে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার
সাফের গঠনতন্ত্রে তিন মেয়াদের বেশি কারোর নির্বাহী কমিটিতে থাকার সুযোগ নেই। কাজী সালাউদ্দিন সভাপতি পদে আছেন ৪ মেয়াদে। শনিবার গঠনতন্ত্র সংশোধন করে এই কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সালাউদ্দিনের পঞ্চমবার নির্বাচিত হওয়ার পথে আর কোনো বাধা রইল না।
শুধু সভাপতি পদেই নয়, এই গঠনতন্ত্র বদলে যাওয়ার ফলে এখন নির্বাহী কমিটিতে যে কেউ তিনের অধিকবার নির্বাচিত হতে পারবেন। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল কাঠমান্ডু থেকে বলেন, ‘সাফের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে সংশোধন হয়েছে।’
কাঠমান্ডুতে সাফের কংগ্রেসে সশরীরে যোগ দেননি সভাপতি কাজী সালাউদ্দিন। অনলাইনে যুক্ত হন। সে সভায় গঠনতন্ত্র বদলানো বাদেও আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে।
আগামী বছর সাফ নারী, পুরুষ ও বয়সভিত্তিক মিলিয়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট হওয়ার কথা। এএফসির মতো সাফও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কম্পিটিশন কমিটি ও সাফ প্রশাসন সামনে এটি নিয়ে কাজ করবে।
আগামী বছর সিনিয়র নারী সাফের পাশাপাশি আরও কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। সাফ কংগ্রেসে উন্মুক্ত আলোচনায় বাফুফের মঞ্জুরুল করিম ও টিপু সুলতান যোগ দেন।
মঞ্জুরুল করিম সদ্যসমাপ্ত সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কাঠমান্ডু থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সাফ অ-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ-ভারত ফাইনালে রেফারিং নিয়ে সাফকে আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ করেছি।’
ভারতের অরুণাচলে সাফ অ-১৯ টুর্নামেন্টের ফাইনালের ৪২ মিনিটে বাংলাদেশ ভারতের জালে বল জড়ায় কর্নার থেকে। বাংলাদেশের গোলের আগেই রেফারি ফাউলের বাঁশি বাজান। বাংলাদেশের দাবি, সেটি ফাউল ছিল না। সাফের নির্বাহী কমিটিতে এই প্রথম নারী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।