নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ May, ২০২৫ | ১১:০৫ 226 ভিউ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বের হন নাজমুল। তারা কলেজ পাড়ার একটি নির্মাণাধীন ভবনে ওঠেন। সেখানে বসে লুডু খেলছিলেন তারা। একপর্যায়ে নাজমুলের মোবাইল কল আসলে তিনি খেলা থেকে উঠে কথা বলতে থাকেন। কথা বলতে বলতে নির্মাণাধীন লিফটের ফাঁকা অংশের কাছে যান তিনি। এ সময় অসাবধনাবশত লিফটের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায় নাজমুল। শব্দ পেয়ে ছুটে গিয়ে নাজমুলকে নিচতলার লিফটের ফাঁকা অংশে দেখতে পায় বন্ধুরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন