নতুন চুক্তিতে বিশাল খরচ বাঁচালো বাফুফে – বর্ণমালা টেলিভিশন

নতুন চুক্তিতে বিশাল খরচ বাঁচালো বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১১:০৭ 220 ভিউ
তিন বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বল পার্টনার হিসাবে সোমবার চুক্তি করেছে জাপানি বল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মলটেন। প্রতি বছর চার হাজার করে তিন বছরে ১২ হাজার বল তারা দেবে বাফুফেকে। এর মধ্যে অর্ধেক বল বাফুফে পাবে ফ্রি। বাকিটা ডিসকাউন্টে কিনতে হবে। এতে বাফুফের বছরে প্রায় অর্ধকোটি টাকার সাশ্রয় হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। তিনি বলেন, ‘মলটেন আমাদের প্রতিবছর দুই হাজার বল বিনামূল্যে দেবে। বাকি দুই হাজার বল কম দামে কিনতে পারব। এতে প্রতিবছর আমাদের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।’ মলটেন করপোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি ও বাফুফের হয়ে চুক্তিতে সই করেন ফাহাদ করিম। বাফুফে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আর্থিক সহায়তার খাত থেকে বল কিনতে ব্যয় করত। পার্টনার পাওয়ায় সেই অর্থ অন্য খাতে ব্যয় করার পরিকল্পনা করছে। গত বছর বাফুফে তিন হাজারের বেশি মলটেন বল কিনেছিল। বাফুফের টেকনিক্যাল বিভাগের তথ্য অনুযায়ী, বাফুফের বছরে চার হাজার বল প্রয়োজন হয়। এরপরও যদি আরও বেশি বল প্রয়োজন হয়, বাফুফে অন্য কোম্পানি থেকে কিনতে পারবে। বাফুফে এই প্রথম ফুটবল পার্টনার পেয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই