মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাত-মারপিটে বাবা-মা আহত – বর্ণমালা টেলিভিশন

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাত-মারপিটে বাবা-মা আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:৪০ 178 ভিউ
বগুড়ার ধুনটে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার হয়েছেন বাবা ও মা। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের বাড়িতে ঢুকে স্থানীয় এক বিএনপি নেতার ছেলে তাদের ছুরিকাঘাত ও মারপিট করে আহত করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ একই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের মেয়ে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে দুই পরিবারের মাঝে কয়েকবার সমঝোতা বৈঠকও হয়েছে। শুক্রবার বিকালে আকাশ তার সহযোগীদের নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মা আর্জিনা খাতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলে আকাশ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। তার চিৎকারে জাহাঙ্গীর আলম ছুটে এলে তাকে পিটিয়ে আহত করা হয়। প্রতিবেশীরা আহত জাহাঙ্গীর আলম ও আর্জিনা খাতুনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আর্জিনার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই আকাশ আত্মগোপনে চলে গেছে। আকাশের বাবা আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, ওই মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, তারা তার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। এতে আকাশ ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেছে। ধুনট থানার এসআই শামীম হোসেন জানান, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পাশার ছেলে আকাশের মারপিটে বাবা-মা আহত হয়েছেন। ঘটনাস্থলে একটি চাকু পাওয়া গেছে। ওই দম্পতিকে মারপিট ও ছুরিকাঘাতের অভিযোগ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি