নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরিশালের গৌরনদীর এক সাংবাদিককে নানা কটূক্তি করে ফেসবুকে অপমানজনক ও মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে টিএম তুহিন ওরফে তুহিন ফকিরকে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি এবং গোরক্ষডোবা গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন মিয়া (৫১) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম ফারুক অভিযোগটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে তদন্ত করে আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। টিএম তুহিন এখনই সময় নামের একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক।
নালিশি অভিযোগে উল্লেখ বলা হয়, গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকার মৃত মোস্তফা ফকিরের ছেলে টিএম তুহিন ওরফে তুহিন ফকির (৩৮) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ৮ মে ও ৯ মে অশালীন, কটূক্তিপূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত পোস্ট দিয়ে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, তার পরিবার এবং এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন এবং অবমাননাকর ও মানহানিকর মন্তব্য করেন।
গত ৮ মে গৌরনদীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে অভিযুক্ত তুহিন ফকির ফেসবুকে একাধিক পোস্টে গিয়াস উদ্দিন মিয়াকে মাদক ব্যবসায়ী, অনৈতিকভাবে অর্থ উপার্জনকারী বলে অপপ্রচার চালান। একইসঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা ওই মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে কুক বলেও আক্রমণ করেন; যা একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি চরম অবমাননাকর।
বাদীপক্ষের আইনজীবী এইচএম মিজানুর রহমান পিকু বলেন, সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক নালিশি অভিযোগটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
