এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’ – বর্ণমালা টেলিভিশন

এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ | ৭:২৬ 146 ভিউ
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া ‘সাবা’ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। ১৭ আগস্ট সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে বলে জানা গেছে। সাবা নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এই সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবা। বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানা নিয়েছেন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ারটা পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে? এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও সাবা মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। মেহজাবীন বলেন, ‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে সাবা প্রদর্শিত হবে এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি উৎসবে দর্শক প্রশংসিত হবে।’ একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে সাবার পাশাপাশি সঙ্গে জায়গা পেয়েছে ২ষ। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই