কালীগঞ্জে পৌর প্যানেল মেয়রসহ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫
১০:৪১ পূর্বাহ্ণ
151 ভিউ

আরও খবর

জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি

রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী

টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা

যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ

টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

কালীগঞ্জে পৌর প্যানেল মেয়রসহ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:৪১ 151 ভিউ
গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, গ্রেফতারকৃতদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন - কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকার, সদস্য মো. গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি মো.শাহ জালাল ভূঁইয়া, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ফারুক হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো.আল-আমিন ভূঁইয়া, মোক্তারপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলম, জামালপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো. মোসলেহউদ্দিন, নাগরী ইউনিয়নের সোলাইমান মৃধা ও সাইফুল ইসলাম। থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় ৮(২)২৫, তারিখ ৯/২/২৫, ১৬(২)২৫, তারিখ ১৯/২/২৫ ও ৪(৮)২৪, তারিখ ২১/৮/২৪ নং মামলায় আটক দেখানো হয়েছে। আ.লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার বিকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি