নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
দুই গোলে এগিয়েও জিততে পারল না বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের শুরু হলো ড্রয়ে। ২-০ গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছেড়েছেন লাল-সবুজের যুবারা।
শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের যুপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু হয় অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের একাদশে কোচ গোলাম রব্বানী রাখেননি দুই প্রবাসী ফুটবলার আবদুল কাদির ও ফারজাদ আফতাবকে। তবে ম্যাচের শুরু থেকে মালদ্বীপের বিপক্ষে দাপট দেখায় বাংলাদেশ।
ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে। মালদ্বীপের অধিনায়ক আজম রাশেদের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন নাজমুল (১-০)।
বিরতির আগে রিফাত কাজী গোলের দেখা পান। মিঠু চৌধুরীর ক্রসে হেডে রিফাত ২-০ করেন স্কোর লাইন। প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। দুটি গোলই শোধ করে দেয় তারা।
৫৭ মিনিটে অনুফ আবদুল্লাহ ও ৭৩ মিনিটে এহতান জাকি গোল করে ম্যাচ ২-২ গোলে ড্র করেন। রোববার গ্রুপে দ্বিতীয় ও শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।