নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে হারাতে শেষ ওভারে ১৪ রানের কঠিন সমীকরণ মেলাতে হতো কোয়েটা গ্লাডিয়েটর্সকে। দায়িত্বটা কাঁধে নেন হাসান নাওয়াজ। শেষ ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ১ বল বাকি থাকতে কোয়েটাকে নাটকীয় এক জয় এনে দেন তিনি।
এ জয়ে ইসলামাবাদকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে কোয়েটা। ৮ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ১১। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পরের অবস্থানে ইসলামাবাদ।
ম্যাচে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহানের ২৪ বলে ৩৯ ও মোহাম্মদ নাওয়াজের ৩৪ বলে ৪৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৫৭ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় ইসলামাবাদ। যেখানে কোয়েটার হয়ে একাই ৪ উইকেট নেন ফাহিম আশরাফ।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি কোয়েটার। তবে দায়িত্ব নেন হাসান। মাঝে ব্যাটাররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৪১ বলে ৬৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। ১ বল আগে ২ উইকেটের নাটকীয় জয় পায় কোয়েটা। যেখানে ম্যাচসেরা হাসান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।