আল্লাহর ওয়াস্তে বলিউড মুভি বানিয়ে ফেল না: আফ্রিদি – বর্ণমালা টেলিভিশন

আল্লাহর ওয়াস্তে বলিউড মুভি বানিয়ে ফেল না: আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১১:১৪ 106 ভিউ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলাকারীদের গুলিবর্ষণে ২৬ জন পর্যটকের মৃত্যুর জন্য ভারতীয় সেনাদের দায়ী করেছেন শহীদ আফ্রিদি। সামা টিভিকে সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘সেখানে পটকা ফোটালেও ভারত দোষ চাপায় পাকিস্তানের ওপর।’ ভারতের উদ্দেশে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘তোমাদের আট লাখ সেনা রয়েছে কাশ্মীরে। আর তোমরা পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে। তার মানে, তোমরা কোনো কাজের না।’ আফ্রিদি ভারতীয় মিডিয়ারও সমালোচনা করতে ছাড়েননি, ‘অবাক হই এটা ভেবে যে, পহেলগাঁওয়ে হামলার এক ঘণ্টার পরেই ভারতীয় গণমাধ্যম বলিউডে পরিণত হয়। আল্লাহ’র ওয়াস্তে সব কিছুকে বলিউড বানিয়ে ফেলো না।’ আফ্রিদি এর আগে বলেছিলেন, ‘তারা (ভারতের গণমাধ্যম) মৃতকে জীবিত করে তোলে, আবার যে মরে গেছে তাকেও জাগিয়ে তোলে। বলিউডও আছে এই তালিকায়।’ আফ্রিদি দাবি করছেন, পাকিস্তান যখন ভারতে ১৯৯৯ সালে সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন ব্যাঙ্গালুরুতে তাদের ওপর হামলা হয়েছিল। আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটের কি করা উচিত তাও বলেছেন আফ্রিদি, ‘পিসিবির এই মুহূর্তে লবিং শক্তিশালী করা। আইসিসির সঙ্গে এবং অন্য যত বোর্ড আছে সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মজবুত করা উচিত।’ এক বিবৃতিতে আফ্রিদি দাবি করেছেন যেন ক্রিকেটের মতো খেলাধুলা নোংরা উত্তেজনার শিকার না হয়, ‘খেলাকে রাজনীতির বাইরে রাখতে রাখতে হবে। ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটা যেন দ্বন্দ্বের কারণ না হয়।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ