ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাভ্যানচালক ও রিক্সাভ্যানের এক যাত্রী নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫
১০:০৪ পূর্বাহ্ণ
154 ভিউ

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাভ্যানচালক ও রিক্সাভ্যানের এক যাত্রী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:০৪ 154 ভিউ
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাভ্যানচালক ও রিক্সাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার দৌলতপুুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রিক্সাভ্যানচালক আইয়ুব আলী (৫৫) ও একই ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে চা দোকানদার একিন আলী দিনাজপুরের বিরামপুর থেকে খড়ি নিয়ে রিক্সাভ্যান যোগে ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে তার চায়ের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে জয়নগর বাজারে সামনে এলে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ব্যাটারি চালিত রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে রিক্সা ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী একিন আলী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আইয়ুব আলীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে পথেই তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং সহযোগী পলিয়ে গেছেন। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা