শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ – বর্ণমালা টেলিভিশন

শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ September, ২০২৬ | ৬:১৪ 65 ভিউ
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটতে রাজধানীর উত্তরায় একটি বাসায় জড়ো হওয়ার ঘটনায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটার তথ্য না থাকলেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ২৮শে সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমপির বাসায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। থানা পুলিশ বলছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে সেখানে জড়ো হয়েছিলেন তারা। পুলিশের উপস্থিতি টের পাওয়ার পর তাদের আটক করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ। তবে কেবল জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্য জড়ো হওয়া এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার মধ্যে কী ধরনের সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা বা অন্য কোনো অপরাধ সংঘটনের অভিযোগের তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে দেশের বিভিন্ন স্থানেও শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে জন্মদিন পালনকে কেন্দ্র করে সাতজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক