দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬
৮:০৮ পূর্বাহ্ণ
1 ভিউ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:০৮ 1 ভিউ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি পরিবার। রোববার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাওরানবাজার হয়ে তেজগাঁও এফডিসি মোড় প্রদক্ষিণ করে। মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবি আদায় করেছি। আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, গুপ্ত হামলা করবেন, বোমাবাজি চালাবেন—আর বিএনপির শেষ কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে যারা চক্রান্ত করবে, রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত।’ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো. সোলায়মান ও সাখওয়াত হোসেন। এ ছাড়া তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদুর রহমান, আলমগীর হোসেন ও রইছ উদ্দিন, শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত খান সজিব ও ওমর ফারুক রাশেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আবদুল বাসেদ, তেজগাঁও থানা যুবদলের সভাপতি জালাল মোল্লা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি আবু বকর সিদ্দীক সুমন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম, তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজন, শেরে বাংলা নগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক জুয়েল খান এবং স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর