বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা – বর্ণমালা টেলিভিশন

বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ September, ২০২৬ | ৫:১৩ 73 ভিউ
বান্দরবানের লামা উপজেলায় এক দিনমজুরকে হাত-পা বেঁধে ও শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকার জুমখেতের পাশের গহিন জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম মো. ছগির (৪৫)। তিনি রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের (অন্য সূত্র মতে নুর মোহাম্মদ) ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এক জুমচাষি পাহাড়ে কাজ করতে গিয়ে পোষা কুকুরের সহায়তায় গহিন জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ছগিরের বলে শনাক্ত করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মতে, ছগিরকে সর্বশেষ গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে রূপসীপাড়া বাজারে দেখা গিয়েছিল। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, নিহতের শরীরে মারধরের বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে এবং তাঁর পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্তের পর হত্যাকাণ্ডের মূল রহস্য ও জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন