কৃষ-৪: একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক – বর্ণমালা টেলিভিশন

কৃষ-৪: একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:০১ 129 ভিউ
আলভোলা এক ছেলে রোহিত। বয়সের সঙ্গে সঙ্গে শরীর বেড়েছে তার, কিন্তু বুদ্ধি বাড়েনি। ছোটবেলায় বিজ্ঞানী বাবাকে হারিয়েছেন, জন্ম হয়েছে বুদ্ধি প্রতিবন্দ্বী হিসাবে। একদিন খেলাচ্ছ্বলে বাবার ল্যাবরেটরিতে ডুকে পড়েন। সেখানে উল্টোপাল্টা টিপতে থাকেন বাবার অযত্নে ফেলে রাখা কম্পিউটার। বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই বাবার দেওয়া কোড ‘ওম’ চাপেন রোহিত, যে কোডে পৃথিবীতে স্পেসক্রাপ্ট নিয়ে রওয়ানা হয়েছিল এলিয়েনরা। রোহিতের অপ্রত্যাশিত ডাকে আবারও পৃথিবীতে আসে এলিয়েনরা। কিন্তু জেনে যায় বাবার হত্যাকারীরা। এলিয়েনদের ধাওয়া করে তারা। কিন্তু ছোট্ট একটি বাচ্চা এলিয়েন তাদের মাহাকাশযানে উঠতে পারেনি। ছোট্ট বাচ্চাটিকে বনের মধ্যে খেলাচ্ছ্বলে খুঁজে পায় প্রতিবন্ধী রোহিত। এরপর বদলে যায় তার জীবন। এমন গল্পে ২০০৩ সালে মুক্তি পায় ‘কোই মিল গ্যায়া’ নামে একটি সিনেমা। রাকেশ রোশন পরিচালিত এ সিনেমার মাধ্যমে ‘কহোনা পেয়ার হ্যায়’ দিয়ে অভিষিক্ত হৃতিক রোশান নিজেকে একেবারে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন দর্শকদের সামনে। এরপর ২০০৬ সালে ‘কৃষ’ নামে সিনেমাটির সিক্যুয়াল তৈরি হয়। পরবর্তীতে একই নামে আরও দুটি কিস্তি নিয়ে এটি একটি ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে দাঁড়িয়ে যায় বলিউডে। প্রতি পর্বেই এ সিনেমায় ‘ডাবল রোল’ অর্থাৎ বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান। বর্তমানে সিনেমাটির চতুর্থ কিস্তিুর প্রি-প্রোডাকশনের কাজ চলমান। জানা গেছে, এবার একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক। অর্থাৎ ‘কৃষ-৪’-এ তিনটি চরিত্রে হাজির হচ্ছেন তিনি। চতুর্থ কিস্তি নিয়ে আরও কিছু চমকপ্রদ খবর রয়েছে। অভিনয়ে আসার আগে বাবা রাকেশ রোশনের সঙ্গে সহকারি পরিচালক হিসাবে একাধিক সিনেমায় কাজ করেছেন হৃতিক। কৃষের চার নাম্বার ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্ব এবার রাকেশ দিয়েছেন ছেলে হৃতিকের হাতে। অর্থাৎ তিন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘কৃষ-৪’ পরিচালনা করবেন হৃতিক! ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটানোর পর এবার পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলিউডে। এবারের পর্বে ‘কোই মিল গ্যায়া’র এলিয়েন বাচ্চা ‘যাদু’ও ফিরছে। শুধু তাই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ‘কোই মিল গ্যায়া’ থেকে ‘কৃষ-৩’, সব সিনেমার প্রায় সব চরিত্রকেই চার নাম্বার কিস্তিতে হাজির করছেন হৃতিক। অর্থাৎ নতুন পর্বে রেখার সঙ্গে থাকছেন প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়। একটি চরিত্রে নোরা ফতেহিকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কঙনা রানাউতকে দেখা যাবে কী সেটা অনিশ্চিত। এ সিনেমায় মূল পরিচালকের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও থাকবেন হৃতিক। একসঙ্গে এতগুলো দায়িত্ব পালন করে কতটা সাফল্য পান বলিউডের এই সুপারস্টার, সেটাই এখন দেখার বিষয়। চলতি বছরের তৃতীয় ভাগে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। মুক্তি পাবে ২০২৬ সালে। এদিকে কাজের সূত্রে হৃতিক বর্তমানে ‘ওয়ার-২’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক