আওয়ামী লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে – বর্ণমালা টেলিভিশন

আওয়ামী লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:২২ 122 ভিউ
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, পিজি হাসপাতালের নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। মনে হচ্ছে শুধু মোড়ক পরিবর্তন হয়েছে; কিন্তু ভেতরের উপাদান একই রয়ে গেছে। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সরকারি ও বেসরকারি রেসিডেন্ট বৃন্দের আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ডা. আউয়াল বলেন, নির্বাচনের জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। সকল সংস্কারের প্রস্তাব আড়াই বছর আগে ৩১ দফার মধ্যেই সকল সংস্কারের প্রস্তাবনা দেয়া আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. এরশাদ মিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, বর্তমান আহ্বায়ক ডা. এএসএম নাজেম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডা. নাভিম কবির প্রতীক, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. কাজী আবু তালহা ফয়সাল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সভাপতি ডা. মামুন, ডা. ইমরান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. পিয়াস হাসান, ডা. মমি আনসারি, ডা. ওমর খৈয়াম, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. ফয়সাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ডা. নুরুন্নবী সজীব, ছাত্রদল নেতা ডা. সাব্বির শরীফ শাকিল, মুশফিক, শিহাব, সিফাত-সহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন