দেশের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে – বর্ণমালা টেলিভিশন

দেশের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১০:৫৮ 142 ভিউ
বেলা ১১টা ৪০ মিনিটে ম্যানচেস্টার থেকে হামজাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দেশের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার এই প্রথম লাল-সবুজের জার্সি গায়ে তুলতে আসছেন দেশে। বর্তমান শেফিল্ডে ধারে খেলা লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী আসছেন আজ, যা এখন টক অব দ্য কান্ট্রি। বেলা ১১টা ৪০ মিনিটে ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রবাসী এই ফুটবলারকে বিমানবন্দরে স্বাগত জানাতে দুদিন আগেই সিলেট পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্যরা। রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরে হামজা প্রবেশের পর সেখান থেকে তাকে সঙ্গে করে গাড়ির বহর যাবে বাবার বাড়ি হবিগঞ্জে। দুদিন পূর্বপুরুষের বাড়িতে কাটাবেন হামজা চৌধুরী। বাংলাদেশে আগেও বহুবার এসেছেন হামজা চৌধুরী। তবে এবারই প্রথম আসছেন খেলতে। ১৯৯৭ সালে ইংল্যান্ডে জন্ম হামজার। ২০০১ সাল থেকে বাংলাদেশে আসা শুরু হয়। প্রতিবছরই নাকি বাহুবলের স্নানঘাট গ্রামে এসেছেন। হামজা শেষবার হবিগঞ্জের স্নানঘাটে আসেন ২০১৪ সালে। তবে এবার তার আগমনটা বিশেষ। এবার আসা হচ্ছে বাংলাদেশের জার্সি গায়ে ফুটবল খেলবেন বলে। এ নিয়ে শিহরিত হামজার পরিবারও। বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেই চলে এসেছেন হবিগঞ্জে। হামজার আসা উপলক্ষ্যে হবিগঞ্জে তাদের বাড়িতে পড়ছে রঙের শেষ আঁচড়। কারণ মা, স্ত্রী, দুই ভাই ও সন্তানসহ নয় সফরসঙ্গী নিয়ে আসছেন প্রবাসী এই ফুটবলার। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখতে পারেন। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে হামজার সফরসঙ্গী হতে পারেন পরিবার ও নিকটাত্মীয়সহ ১৬ থেকে ১৭ জন। এই তারকার আগমনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। জানা গেছে, সময়ের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘হামজা ১৭ মার্চ সিলেটে পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন, যেখানে তার যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিশিয়ালও দায়িত্ব পালন করবেন।’ হামজাকে বরণ করতে ঢাকা থেকে সিলেটে দুদিন আগেই হাজির হন বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন, সাবেক ফুটবলার ইকবাল হোসেন ও গোলাম গাউস, হামিদুর রহমান সবুজ ও কামরুল হাসান হিলটন। হবিগঞ্জে দুদিন থেকে ১৯ মার্চ দুপুরে ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন হামজা। ওই দিন দুপুরে অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে দলীয় ফটোসেশন হবে। এরপর বিকাল বা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার। দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার ওপর। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘আমরা তো চাই হামজা এখানে (ঢাকায়) একদিন অনুশীলন করুন। এখন ক্যাম্প চলাকালীন সব সিদ্ধান্ত তো কোচের। অনুশীলন হবে, নাকি জিম সেশন হবে সেটা কোচ নির্ধারণ করবেন।’ হামজার আসল বাবা ওয়েস্ট ইন্ডিজের মানুষ। মা রাফিয়া চৌধুরীর বিয়ে হয়েছিল একজন ক্যারিবিয়ানের সঙ্গে। কিন্তু সেখানে তার আর সংসার করা হয়নি। পরে দেওয়ান মোরশেদ চৌধুরীর সঙ্গে হামজার মায়ের বিয়ে হয়। মোরশেদ দেওয়ান চৌধুরী মিডিয়াকে বলেছেন, ‘হ্যাঁ এটা সত্য। বায়োলজিক্যালি আমার সন্তান না। হামজার বাবা ওয়েস্ট ইন্ডিজের। তিনি ব্রিটিশ নাগরিক। আমি যখন বিয়ে করি তখন হামজার এক বছর বয়স।’ এক বছর বয়স থেকে পিতৃস্নেহে বড় করেছেন হামজাকে। নতুন বাবার বংশ পরিচয়ে হামজা দেওয়ান চৌধুরী নামে তার নাম রেজিস্ট্রেশন করা হয়। নতুন নামে বেড়ে উঠেছেন তিনি। হামজা ছাড়াও দেওয়ান মোরশেদের ঘরে আরও তিন সন্তান রয়েছে। দেওয়ান মোরশেদ বলেন, ‘আমার তিন ছেলে, এক মেয়ে। বড় ছেলে হামজা, মেয়ে তাসনিম এবং পরে আরও দুই ছেলে মেহেদী ও মাহী।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?