হাজীগঞ্জে এক যুবকের আত্মহত্যা – বর্ণমালা টেলিভিশন

হাজীগঞ্জে এক যুবকের আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ March, ২০২৫ | ১১:০৫ 203 ভিউ
চাঁদপুরের হাজীগঞ্জে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারের পার্শ্ববর্তী খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামসুদ্দীন (৪০) খান বাড়ির আবারিন খানের ছেলে। পেশায় দিনমজুর শামসুদ্দীন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। সংশ্লিষ্টদের ধারণা, অভাবের যাতনায় আত্মহত্যা করেছেন তিনি। নিহতের স্ত্রী জানান, শুক্রবার দুপুরে বাড়ির পুকুরে যান তিনি। পরে ঘরে এসে স্বামীকে না দেখতে পেয়ে খুঁজতে থাকেন তিনি। একপর্যায়ে শামসুদ্দিনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ শামসুদ্দীন যখন যে কাজ পেতেন তাই করতেন। তার উপার্জনেই চলত পরিবার ও তার চিকিৎসা। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কাজ করতে পারত না। যার কারণে পরিবারের অভাব লেগেই থাকত। পাশাপাশি অর্থাভাবে চিকিৎসাও করতে পারছিল না তিনি। এতে করে মানসিকভাবে ভেঙে পড়ে। অভাবের যাতনায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শামসুদ্দীন। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার