নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে। পবিত্র রমজান মাসেও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছেন। কখন যে ভারতের গুলি বাংলাদেশে মুসলমানদের বুকে এসে পড়ে। অতীতের সরকারগুলো নতজানু পররাষ্ট্রনীতি কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি বর্তমান সরকার তার মেরুদণ্ড শক্ত করে সঠিকভাবে মোকাবেলা করবে। বুধবার বিকাল ৫টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াত আয়োজিত ছাত্রশিবিরের সাবেক-বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন। তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটের সভাপতিত্বে ডা. তাহের আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরও সুন্দর করতে হবে। জেলার প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েম জন্য কাজ করতে হবে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক দক্ষিণ জেলা আমির আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল, মিজানুর রহমান, মাওলানা ইব্রাহীম, বেলাল হোসাইন, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী।
