অবশেষে হাত মেলাল ভারত, তবে… – বর্ণমালা টেলিভিশন

অবশেষে হাত মেলাল ভারত, তবে…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৯ 102 ভিউ
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, মাঠের ভেতরে যেমন, মাঠের বাইরে তেমনও। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের জয়ের পর এবার আলোচনার কেন্দ্রে ক্রিকেট নয়, বরং করমর্দন। ম্যাচ শেষে প্রথম ম্যাচের মতোই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় খেলোয়াড়রা, তবে করমর্দন করলেন কেবল আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে। ফলে হতভম্ব হয়ে গেল পাকিস্তান শিবির। এই দৃশ্য নতুন কিছু নয়। ঠিক এক সপ্তাহ আগেই গ্রুপ পর্বে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন ছিল, আবারও কি এমন কিছু ঘটতে যাচ্ছে? শেষ পর্যন্ত সুপার ফোরে সেই প্রশ্নের উত্তর মিলল—হ্যাঁ। টসের সময় সালমান আগার দিকে হাত বাড়ালেন না সূর্যকুমার। বরং সরাসরি গেলেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর দিকে, এরপর করমর্দন করলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে। সূর্যকুমার তখন কেবল ম্যাচ নিয়ে কথা বললেন—পিচ, শিশির আর দলে বুমরাহ-চক্রবর্তীর ফেরার প্রসঙ্গ। করমর্দনের প্রসঙ্গে তিনি নীরব থাকলেন। পাকিস্তানের ১৭২ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখেই ছয় উইকেটে জেতে ভারত। তিলক বর্মার ব্যাট থেকে আসে জয়ের চার। ম্যাচ শেষ হতেই তিলক ও হার্দিক সোজা চলে যান ড্রেসিংরুমের দিকে। এরপর পুরো ভারতীয় দল বেরিয়ে এসে এগোল পাকিস্তানি খেলোয়াড়দের দিকে, কিন্তু হঠাৎ মোড় ঘুরিয়ে কেবল আম্পায়ারদের সঙ্গে হাত মেলালেন, তারপর ফিরে গেলেন নিজেদের ক্যাম্পে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনেই সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল ‘হ্যান্ডশেক ইস্যু’ নিয়ে। তিনি তখন হেসে উড়িয়ে দিয়ে বলেন, “আপনি অন্য কিছু বলছেন? আমাদের বোলিং নিয়ে বলছেন? আসল ব্যাপার হলো বল আর ব্যাটের লড়াই, পুরো স্টেডিয়াম ভরা, দেশের জন্য সেরাটা দেওয়াই গুরুত্বপূর্ণ।” দুই ম্যাচেই করমর্দন না হওয়ায় এখন এটি এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি হয়ে দাঁড়িয়েছে। সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম—সবাই আলোচনায় মেতে উঠেছে এই বিতর্কে। মাঠের লড়াইয়ে ভারত যতই এগিয়ে থাকুক না কেন, মাঠের বাইরের এই আচরণ কেবল সম্পর্কের টানাপোড়েনকেই আরও স্পষ্ট করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?