রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, তারা মানবতার দুশমন – বর্ণমালা টেলিভিশন

রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, তারা মানবতার দুশমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ৯:৫০ 129 ভিউ
রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, তারা মানবতার দুশমন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, ‘তারা কিছু রাজনৈতিক দলের গুন্ডা-পান্ডা। এরা মানবতার বিরোধী, মানবতার দুশমন। রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে-তাদের চাইতে বড় মানবতার দুশমন আল্লাহর জমিনে আর নেই।’ রাজনীতির নামে জনগণকে ভোগান্তি দেওয়ার সমালোচনাও করেন তিনি। মহানগরী মজলিসে শুরা সদস্য ও উত্তরা মডেল থানা আমির অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জননেতা অধ্যক্ষ আশরাফুল হক। উপস্থিত ছিলেন- ১ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানার নায়েবে আমীর হারুনুর রশীদ তারেক, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান প্রমুখ। এদিকে জামায়াতের আমিরে ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মধ্যে রমজান ফুড প্যাকেট বিতরণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী উত্তর আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সেলিম উদ্দিন। ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরে সভাপতি মাওলানা মো. মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। আরও বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মো. মিজানুল হক,গাজী মাহবুব উল আলম, সহসাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান পান্না, আবুল কালাম পাঠান, মিজানুর রহমান প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন