প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ – বর্ণমালা টেলিভিশন

প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৯:৫৬ 176 ভিউ
জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা নিয়ে দেশের রাজনীতিতে যাত্রা শুরু করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জনপ্রত্যাশা পূরণে আত্মপ্রকাশের দিনেই বেশকিছু প্রতিশ্রুতিও দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। মাঠের রাজনীতিতে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, তরুণরা যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছেন-জনগণ তা ইতিবাচক হিসাবে গ্রহণ করেছেন। তবে অঙ্গীকারগুলো পূরণ করতে তরুণদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে দলটির নেতারা তেমনটি ভাবছেন না। তাদের মতে, দীর্ঘ সময় বাংলাদেশ দ্বি-দলীয় ভিত্তিতে পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে পরিবারতন্ত্রের রাজনীতি। সেই জায়গা থেকে বেরিয়ে গণতান্ত্রিক চর্চা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চ্যালেঞ্জ ফেস করতেই হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তরুণরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে। নতুন দলের হাত ধরে দেশের পরিবর্তন দেশে পরিবর্তন আসবে এ আশাবাদ ব্যক্ত করেন তারা। এদিকে দল ঘোষণার পর এখনো আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করেনি জাতীয় নাগরিক পার্টি। দলীয় কর্মসূচি ঠিক করতে চলতি সপ্তাহে দলে কার্যনির্বাহী সংসদের বৈঠক হতে পারে। সেখানে কর্মসূচি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. মো. সিদ্দিকুর রহমান শনিবার বলেন, অতীতের নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে মানুষের এত বেশি আগ্রহ প্রত্যাশা তৈরি হয়নি। এবার জাতীয় নাগরিক পার্টি নিয়ে যেমনটা তৈরি হয়েছে। আলোচনা-সমালোচনা প্রতিক্রিয়া যেভাবে পুরোনো রাজনৈতিক দলগুলোকে নিয়ে হয়, তেমনটা হচ্ছে এই দল নিয়েও। এই দল নিয়ে মানুষ ভীষণ আগ্রহ দেখাচ্ছে। এজন্য জনগণের প্রত্যাশা পূরণ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। চব্বিশের গণ-অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে শুক্রবার দেশের রাজনীতিতে যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। লাখো তারুণ্যের মহড়ায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলের আত্মপ্রকাশ ঘটে। তরুণ নেতারা প্রথম দিনই বেশকিছু প্রতিশ্রুতি দেন। বিশেষ করে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থি রাজনীতি ঠাঁই দেওয়া হবে না। দিনের ভোট রাতে করতে না দেওয়া, পরিবারতন্ত্র রাজনীতি ভেঙে দেওয়ার কথাও বলেন তারা। চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গঠন এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলাসহ বেশকিছু প্রতিশ্রুতি দেন নেতারা। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছেন বলেও জানান দেন। পাশাপাশি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটানোর ঘোষণা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন দল আত্মপ্রকাশ করেছে। আগামীতে আরও রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা-চেতনা থাকে। এই চিন্তা-চেতনা থেকে সবাই প্রতিশ্রুতি দেবেন এবং নিজ নিজ অবস্থান থেকে জনগণের কাছে যাবেন। এমন সুস্থ গণতন্ত্রের জন্যই আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই-সংগ্রাম করেছি। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশকে আমি খুবই ইতিবাচক হিসাবে দেখছি। আশা করছি এটি স্বচ্ছ গণতান্ত্রিক দল হবে। তারা সব আইন-কানুন বিধি-বিধান মেনে চলবে। এই দলটি অবশ্যই মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের এখানে একটা রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, ভিন্ন মত থাকে। আমি আশা করব সব মতের সমন্বয় ঘটিয়ে দলটি অনেক দূর এগিয়ে যাবে। গণতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধান করবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠন করেছে। তারা যে অঙ্গীকার ও ঘোষণা দেন-জনগণ তা ইতিবাচক হিসাবে নিয়েছে। দেশের মানুষ বিশ্বাস করে অভ্যুত্থানের মধ্যদিয়ে উঠে আসা নতুন রাজনৈতিক দল তাদের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দীর্ঘ সময় বাংলাদেশ দ্বি-দলীয় ভিত্তিতে পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তি কেন্দ্রিক ও পরিবারতান্ত্রিক রাজনীতি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কিছু চ্যালেঞ্জ সামনে আসবেই। তবে তরুণদের নতুন রাজনৈতিক দল সব সমস্যা মোকাবিলা করেই এগিয়ে যাবে এবং দেশের মানুষের জন্য কাজ করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন