নিউজ ডেক্স
আরও খবর
সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী
দৌলতপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ
জাল দলিলের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা
বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
লোহাগাড়ায় লাঠির আঘাতে চাচার মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে ভাতিজা মুজিবুর রহমানের লাঠির আঘাতে চাচা মাহমুদুল হকের (৬৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হকের বাড়ির পাশের জায়গার মালিকানা নিয়ে তার ভাই মোহাম্মদ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। মুজিবুর রহমান স্বজনদের নিয়ে বিরোধীয় জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করলে মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে ডেকে আনেন। এ সময় লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গার মালিকানা নিয়ে ঝগড়া-বিবাদ না করে কাগজপত্র নিয়ে বৈঠকে বসার জন্য উভয়পক্ষকে পরামর্শ দেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসতেই নিহতের ভাতিজা মুজিবুর রহমান লাঠি দিয়ে চাচা মাহমুদুল হককে আঘাত করে। চাচা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থল থেকে বাড়ির দিকে আসার মুহূর্তে মাটিতে ঢলে পড়ে মারা যান। এরপর স্বজনরা মাহমুদুল হককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, ‘হাসপাতালে আনার আগে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।’ লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ থানায় এখনও আনা হয়নি। আইনি প্রক্রিয়া চলছে। নিহত মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে।’
