নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী
যশোরের বেনাপোল সাদীপুর সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার হচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে এনসিপির মুখ্য সময্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী আজ দুপুরে বেনাপোল সাদিপুর সীমান্ত পরিদর্শন করেছেন।
এ সময় তার সাথে জামায়াতের বেনাপোল থানা আমির ও এনসিপির যশোর জেলা সময্বয়ক সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন । রাস্তায় বাধা দিতে পারে এ আশঙ্কায় পুলিশের কড়া নিরাপত্তাই বিকল্প পথে নাসির উদ্দিন পাটোয়ারী সাদিপুর সীমান্তে এসে পৌঁছান । সীমান্ত এলাকা পরিদর্শন করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, রাতের গভীরে ভারতীয় খুনি বিএসএফ সন্ত্রাসীরা ভারতীয় বাঙ্গালীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। তিনি সরকারের উদ্যেশে বলেন আমরা কোনভাবেই পুশইন মেনে নিব না।
সরকারকেই এটা প্রতিহত করতে হবে। আগে থেকে সরকার যদি বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে ভারত সরকার আজ এটা করতে সাহস পেত না। তিনি বলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী কতকাল পুশইন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বিএসএফ যাতে পুশইন করতে না পারে সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে সরকারের যে পররাষ্ট্র নীতি আছে সেটা একটা ভঙ্গুর নীতি। এটা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। তিনি সীমান্তবাসীর উদ্দ্যেশে বলেন কেউ আঁধারে পুশইন করার চেষ্টা করলে আপনারা বিজিবিকে সহযোগিতা করবেন এবং নিজেরা রাত জেগে পাহারা দিবেন যাতে বিএসএফ কোন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করতে না পারে। এসময় তিনি আরো বলেন, দলমত নির্নিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে আমাদেরকে ঝাপিযে পড়তে হবে। আমরা সরকার হঠন করলে সীমান্ত এলাকাবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিজিবিকে শক্তিশালী বাহিনী হিসেবে করে তুলে বিশ্ববাসিকে জানান দেয়া হবে যে বাংলাদেশ নামে একটি শক্তিশালী রাষ্ট্র আছে।
বাংলাদেশকে ভারতের কড়া বার্তা দিতে হবে যে কোন পুশইন চলবে না। কোন অবস্থাতেই আমরা পুশইন মেনে নিব না। দুপুর একটার দিকে তিনি বেনাপোল ত্যাগ করেন।
