আনোয়ারায় বন্যহাতির আক্রমণে এক ব্যবসায়ী গুরুতর আহত – বর্ণমালা টেলিভিশন

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে এক ব্যবসায়ী গুরুতর আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২৭ 141 ভিউ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. নুরুল আবছার নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুঁড় দিয়ে টেনে পায়ের নিচে ফেলে তার পা ভেঙে দেয় বন্যহাতিটি। রোববার রাত ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের রসুন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, আহত মো. নুরুল আবছার (৪২) স্থানীয় মৃত আবদুল মন্নানের ছেলে। নাহিদ, নিলিমা, শাওন নামের তিন সন্তানের জনক তিনি। ঘটনার বিষয়ে আহতের ভাগিনা হেলাল জানান, রাতে হঠাৎ বন্যহাতি ঘরের সামনে চলে আসে। এ সময় মামা দরজা খুললে শুঁড় দিয়ে দরজার মুখ থেকেই মামাকে টেনে নেয় হাতিটি। পরে পায়ের নিচে ফেলে দেয়। এতে মামার ১টি পা ভেঙে যায়। পরবর্তীতে লোকজন বের হলে হাতিটি চলে যায়। মামাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, আহতকে নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪