নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন হত্যায় সরাসরি অংশ নেয়। তারা জানান, অটোরিকশা ছিনিয়ে নিতেই পলাশকে হত্যা করা হয়। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার রেজাউল করিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার জনি, তানোর উপজেলার কলমা এলাকার রকি, একই উপজেলার তালন্দ এলাকার জুয়েল এবং নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার সানোয়ার হোসেন। এদের মধ্যে জনি ও রকি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি দুজনকে গ্রেফতার করা হয় ছিনিয়ে নেওয়া অটোরিকশার মালামাল ক্রয় করার জন্য।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত শনিবার সকালে পলাশ হালদারের মরদেহ উদ্ধারের পর সেদিন রাতেই সদর উপজেলার মহারাজপুর থেকে রকি ও জনিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশার খণ্ডাংশ উদ্ধার করা হয় এবং ছিনতাই করা অটোরিকশার মালামাল ক্রয় করার দায়ে জুয়েল ও সানোয়ারকে গ্রেফতার করা হয়। অটোরিকশা ছিনিয়ে নিতেই পলাশকে হত্যা করা হয় বলে জানান পুলিশ সুপার।
