চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৬ 147 ভিউ
পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দিন ছোট শালিখা মহল্লার প্রয়াত মফিজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। তিনি আরও জানান, থানা হেফাজতে হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য যাচাই-বাছাই চলছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন