তারেক রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন:আসাদুজ্জামান রিপন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
৮:৩৬ অপরাহ্ণ
143 ভিউ

তারেক রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন:আসাদুজ্জামান রিপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩৬ 143 ভিউ
ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে এনেছেন। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী জুলাই গণহত্যা শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির উদ্যোগে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছার সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, অতিথি হিসাবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক ‌ আজম খান, যুগ্ন আহবায়ক ‌ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক ‌ রশিদুল ইসলাম লিটন প্রমুখ । এ সময় বক্তারা বলেন " বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখন পর্যন্ত টিকে আছে। বিএনপি নেতাকর্মীরা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় অনেকেই আহত, নিহত, কারারুদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ ই আগস্ট এর পূর্বে যারা জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করেছে, যারা নির্যাতিত হয়েছিল তাদের প্রাধান্য দিতে হবে। বক্তারা বলেন তৃণমূল পর্যায়ে যারা বিএনপির সাথে ছিল তারা সত্যিকারভাবে জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে কাজ করেছে। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয়তাবাদী দল বিএনপিতে অনেক সুযোগ সন্ধানী ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটেছে। সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও আওয়ামী লীগের প্রেতাত্বারা এখনো সমাজে টিকে আছে, তাদেরকে কঠোর হাতে নির্মূল করতে হবে। আওয়ামী লীগ তাদের অপশাসন অব্যাহত রাখার জন্য গুম, খুন এবং আয়না ঘরের মতো টর্চার সেলের সৃষ্টি করেছে।জাতীয়তাবাদী দল বিএনপিতে আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের আশ্রয়- প্রশ্রয় দেয়া যাবে না। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এদেশে বিএনপিই সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে, ৩১ দফাই দেশ গড়ার মূল মন্ত্র। এখনো দেশে দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। তৃণমূল পর্যায়ের বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনীতি করতে হবে। একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলাসহ বিএনপির সকল নেতাকর্মীদের একই রকম মূল্যায়ন করে জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাই জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের দল। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যারা দলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকে আরো সোচ্চার ও সতর্ক হতে হবে। দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ‌ একে কিবরিয়া স্বপন। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?