নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি
হামাসের কাছে থাকা তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দীদের মুক্তি দিচ্ছে। ইসরায়েল কারাগার পরিষেবার একজন মুখপাত্র জানান, মুক্তির আগে অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার এবং দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয়।
গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলো দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে। প্রায় ১৫০ জন ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাস ওই হাসপাতালে পৌঁছেছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাগত জানান পরিবার ও স্বজনেরা। এ সময় স্বজনদের সঙ্গে তাদের আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়।
আজ যারা মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। এ ছাড়া ৫৪ জন দীর্ঘমেয়াদে কারাভোগ করছিলেন। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ১১ হাজারের বেশি মানুষ। ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি উপত্যকার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। গত ১৫ মাসের হামলায় ৮০ হাজারের বেশি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।