বিফলে বিজয়ের সেঞ্চুরি, চার ম্যাচ পর জয়ের হাসি খুলনার – বর্ণমালা টেলিভিশন

বিফলে বিজয়ের সেঞ্চুরি, চার ম্যাচ পর জয়ের হাসি খুলনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৫ 164 ভিউ
শেষ বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন এনামুল হক বিজয়। টি-টোয়েন্টিতে এমন সেঞ্চুরির পর যেকোন ব্যাটার উদ্দাম উদযাপন করতেন, কিন্তু বিজয় তা করতে পারলেন না। কারণ ব্যক্তিগত মাইলফলক অর্জন হলেও তার দল দুর্বার রাজশাহী যে হেরে গেছে। রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহীকে ৭ রানে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। এই জয়ে ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন তালিকার চার নম্বরে খুলনা। এক ম্যাচ বেশি খেলা রাজশাহী সমান পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে। ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে বড় জুটির প্রয়োজন হয়। তবে রাজশাহীর ইনিংসে জুটির অভাব ছিল প্রকট। ভালো শুরু পেলেও জিসান-রাব্বিরা ক্রিজে টিকে থাকতে পারেননি। এর ফলে বড় লক্ষ্য তাড়ায় একটা সময় একাকী লড়াই করতে হয় অধিনায়ক এনামুল হক বিজয়কে। রাজশাহীর দলনেতা নিজের কাজ ঠিকঠাক করেছেন। ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন বিজয়। তবু আক্ষেপ সঙ্গী তার, কারণ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। রাজশাহীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার জিসান আলমের ব্যাটে। বিজয়ের বীরত্বে পুরো ২০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২০২ রানে থামে রাজশাহী। খুলনার বেশিরভাগ বোলার খরুচে বোলিং করলেও ব্যতিক্রম ছিলেন পেসার হাসান মাহমুদ। ৪ ওভার বোলিং করে স্রেফ ২৫ রান খরচায় দলীয় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন তিনি। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে থাকা খুলনা পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট খোয়ালেও স্কোরবোর্ডে জমা করে ৬০ রান। দুই ওপেনার মোহাম্মদ নাঈম (১৪ বলে ২৭) এবং মেহেদী হাসান মিরাজ (১৩ বলে ২৬) ভালো শুরু এনে দেওয়ার পর সে ধারা ধরে রাখেন আফিফ ও বসিস্টো। চতুর্থ উইকেট জুটিতে ৭১ বলে ১১৩ রান তোলেন এই দুই ব্যাটার। ৪২ বলে সমান তিনটি করে চার-ছক্কায় ৫৬ রান করেন আফিফ। বসিস্টো ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। শেষদিকে খুলনার সংগ্রহ দুইশ ছাড়াতে বড় ভূমিকা রাখেন অঙ্কন। তার ১২ বলে ৪ ছক্কায় খেলা ৩০ রানের হার না মানা ইনিংসে ২০৯ রান পর্যন্ত পৌঁছায় দলটি। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট পান তারকা পেসার তাসকিন আহমেদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার