তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার – বর্ণমালা টেলিভিশন

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ January, ২০২৫ | ৭:২৬ 193 ভিউ
নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। রূপসজ্জাকর রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ‘হট টপিক’-এ পরিণত হন তারা। সামাজিক মাধ্যমে তাহসানপত্নী রোজাকে খোঁজাখুঁজি শুরু করেন তাহসান ভক্তরা। পরে জানা যায়, রোজা সরব থাকেন তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-এ। পেজটি এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল। তাহসানের সঙ্গে বিয়ের পর থেকে রোজার এই পেজের ফলোয়ার সংখ্যা তরতরিয়ে বাড়ছে। ২০২০ সালে তৈরি করা এই ফেসবুক পেজের ফলোয়ার ছিলেন ৯ লাখের মতো। সেটি দুই দিনের মাথাতেই ৫ লাখ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে অনুসারী ১৪ লাখের বেশি। ৫ জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ে ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তিন হাজারের বেশি পোস্টটি শেয়ার হয়। অন্যদিকে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী ছবিটিতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজার ভক্ত তাদের অভিনন্দন জানান। অন্যদিকে তাহসানের ফেসবুক পেজেও অনুসারী বেড়েছে প্রায় দুই লাখ। ধারণা করা হচ্ছে, শিগগির কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এই তারকার। বিয়ের পর গত ৪ জানুয়ারি রোজার সঙ্গে প্রথম ফেসবুকে ছবি প্রকাশ করেন তাহসান। সে ছবিতে ১৭ লাখের বেশি সামাজিম মাধ্যম ব্যবহারকারী রিয়্যাক্ট করেছেন। এক লাখের বেশি ভক্ত পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যে শুভকামনা জানিয়েছেন তিন লাখ ফলোয়ার। প্রসঙ্গত, রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস