লস অ্যাঞ্জেলেসে দাবানলে ২ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি – বর্ণমালা টেলিভিশন

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ২ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ৭:২০ 155 ভিউ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে চারটি দাবানল। এর মধ্যে ইটন ফায়ারে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পলিসেডস এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে সেখানকার প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসে অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেকের বাড়ি এই এলাকায়। এদিকে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যান্টনি মারোন বলেন, ‘ইটন ফায়ার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন ভয়াবহ আকার ধারন করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’ মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইটন ফায়ারে প্রায় ১০ হাজার ৬০০ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। আগুনে ১ হাজারের বেশি বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাবানল শুরু হয়। বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা