ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জানুয়ারি, ২০২৫
৭:০৩ পূর্বাহ্ণ
203 ভিউ

ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৭:০৩ 203 ভিউ
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন চেয়ে মার্কিন কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ চুক্তি সম্পন্ন করতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এসব অস্ত্রের মধ্যে জঙ্গি বিমানের যুদ্ধোপকরণ, অ্যাটাক হেলিকপ্টার, কামানের গোলা, ছোট ব্যাসের বোমা ও ওয়ারহেডের মতো যুদ্ধাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলেকে সমর্থন দেওয়া বজায় রেখেছে। ইসরায়েলের বিষয়ে মার্কিন নীতিও প্রায় অপরিবর্তিত রয়েছে। এর আগে গত আগস্টে ইসরায়েলের কাছে যুদ্ধবিমান ও অন্যন্য সামরিক উপকরণ বিক্রির জন্য দুই হাজার কোটি ডলারের একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন বলেছে, এসব অস্ত্র বিক্রির মাধ্যমে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের মতো ইরান সমর্থিত ‘জঙ্গি’ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজেদের মিত্রের আত্মরক্ষায় সহায়তা করতে তারা। বিশ্বজুড়ে সমালোচনার মুখেও ওয়াশিংটন চলতি যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। প্রায় ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন আর সেখানে প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। ছোট্ট এ ভূখণ্ডটিতে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ উঠলেও দেশটি তা অস্বীকার করেছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভিটো দিয়ে তা নাকচ করে দিয়েছে। ২০ জানুয়ারি ডেমোক্র্যাট বাইডেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন আর নবনির্বাচিত ডনাল্ড ট্রাম্প এ দিনটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দুই প্রেসিডেন্ট পরস্পর বিরোধী দুই দলের হলেও তারা উভয়ের ইসরায়েলের কট্টর সমর্থক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব