নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
তুরস্ক থেকে ট্যাংক কিনছে বাংলাদেশ, যা বলল ভারত
শেখ হাসিনা সরকারের পতন ও আশ্রয় নেওয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন বাড়ছে বাংলাদেশের। ভারতের দাবি, বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নাখোশ ভারত। এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ভাটার দিকে।
আর এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাংক কিনছে বাংলাদেশ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে। যা নিয়ে দেশটির গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জবাবে তিনি জানান, বাংলাদেশের ওপর নজর রাখছে ভারত। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাংক কেনা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ‘নিরাপত্তা-জনিত সব বিষয়ের ওপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব।’
এদিকে ইসকন নেতা (বহিষ্কৃত) চিন্ময় কৃষ্ণ প্রভুর ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি। যা নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান। এটাই আমাদের মূল প্রত্যাশা।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের থেকে একটি বার্তা পেয়েছি। তারপর এনিয়ে আমার আর কিছু যোগ করার নেই।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।