মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন – বর্ণমালা টেলিভিশন

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:২১ 102 ভিউ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ফোনালাপের বিষয়টি নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে, জন্মদিন উপলক্ষে আপনার ফোন এবং উষ্ণ শুভেচ্ছার জন্য। ভারত-আমেরিকা সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার মতোই প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদি আরও উল্লেখ করেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের প্রচেষ্টাকেও তিনি সমর্থন করেন। মোদি ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন নয়। ক্ষমতায় থাকার সময়ও দু’জনকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে একে অপরের প্রশংসা করতে দেখা গেছে। মোদির জন্মদিনে ট্রাম্পের এ শুভেচ্ছা ফোন আবারও তাদের ব্যক্তিগত সখ্যের প্রতিফলন ঘটিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের