৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
৮:২১ পূর্বাহ্ণ
96 ভিউ

৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:২১ 96 ভিউ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন নৌকা নেই, আছে দাঁড়িপাল্লা। রাজনৈতিক দল থাকতে পারে, অসুবিধা নেই। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অনেক কথা বলছেন, কিন্তু আমার একটাই প্রশ্ন- ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধে যখন ৩০ লাখ মানুষ শহীদ হয়, দুই লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট হয়, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের ভূমিকা কি ছিল? তখন আপনারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছেন, মা-বোনদের ক্ষতি করেছেন। আপনারা স্বাধীনতায় বিশ্বাস করেননি। সুতরাং সেই দলের হাতে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিতে পারি না। তাদের সরকার হতে দিতে পারি না। এ জন্য ভোট ধানের শীষে দিতে হবে, দেশকে বাঁচাতে হবে। সোমবার রাতে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয় পার্লামেন্টের জন্য। এই পার্লামেন্টের কাজ হচ্ছে দেশের জন্য আইন তৈরি করা। আগামী পাঁচ বছর দেশ কীভাবে চলবে সেই সিদ্ধান্ত সেখানে হবে। বিএনপির মহাসচিব বলেন, প্রতিনিধিদের মধ্যে যারা মেজরিটি হবে তারা সরকার গঠন করবে। কোথায় উন্নয়ন করতে হবে এই সিদ্ধান্ত নেবে সরকার। সেই সরকার যদি অনুকূলে না হয় তাহলে কাজ করতে পারব না। উন্নয়নের জন্য সরকার পক্ষের হতে হবে। বাংলাদেশে যে হাওয়া আমরা পাচ্ছি তাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কর কমিশনার আসাদুজ্জামান, আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম, আফরোজা লাকী, ইউনিয়ন বিএনপির সভাপতি দবিরুল ইসলাম, ওর্য়াড বিএনপির সভাপতি বাদলসহ নেতাকর্মীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?