‘৫ কোটি টাকা’ চাঁদা দাবি, না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০২৫
৭:২৪ পূর্বাহ্ণ
98 ভিউ

‘৫ কোটি টাকা’ চাঁদা দাবি, না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:২৪ 98 ভিউ
পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে এক আবাসন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ কে বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের ওপর হামলা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাদের ভাষ্য, পল্লবীর আলব্দিরটেক এলাকায় গতকাল প্রতিষ্ঠানটিতে হামলা চালায় ৩০-৪০ জন। এ সময় তারা চারটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ কে বিল্ডার্সের পরিচালক ইয়াসিন খান বলেন, ‘এর আগেও এই চক্রটি হামলা চালিয়েছিল; হুমকি দিয়েছিল। তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফা হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, সরঞ্জাম। এর মধ্যেই গতকাল আবারও সশস্ত্র হামলা হয়।’ হামলার পর এ কে বিল্ডার্সের চেয়ারম্যান পল্লবী থানায় জিডি করেন। তাতে চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তার প্রতিষ্ঠানে চালানো হামলার কথা উল্লেখ করে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন