৫২ পেরিয়ে পা দিলেন ৫৩-তে শচীন টেন্ডুলকার – বর্ণমালা টেলিভিশন

৫২ পেরিয়ে পা দিলেন ৫৩-তে শচীন টেন্ডুলকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ৯:৫৬ 129 ভিউ
দেখে যাও, ছেলেটা ঠিক আমার মতো ব্যাটিং করছে’, স্ত্রী জেসি মার্থা মেঞ্জিসকে ডেকে যার ব্যাটিং দেখতে বলেছিলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, সেই ছেলেটির আজ জন্মদিন। ৫২ পেরিয়ে পা দিলেন ৫৩-তে। ছেলেটির নাম শচীন টেন্ডুলকার। শচীন দেব বর্মণের গুণমুগ্ধ ভক্ত তার বাবা রমেশ টেন্ডুলকার ছেলের নাম রেখেছিলেন বাঙালি সুরস্রষ্টার নামে। ২৪ এপ্রিল ১৯৭৩ এ বোম্বেতে (বর্তমান মুম্বাই) জন্ম এই গ্রহের প্রথম ব্যাটার হিসাবে ১০০ সেঞ্চুরির মালিক শচীনের। ব্র্যাডম্যান পরে নিজের ৯০তম জন্মদিনে শচীনকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের সিডনির ১৭২ ফ্রেডেরিক স্ট্রিটের বাড়িতে। ১৯৯৮ সালে। স্বভাবতই দুই ক্রিকেট লিজেন্ডের কথোপকথন ছিল ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে। শচীনের টেকনিক, আঁটোসাঁটো ব্যাটিং, স্ট্রোকের সুরভি ছড়ানোর অনায়াস দক্ষতা, তার নান্দনিক কভার ড্রাইভে নিজের ব্যাটিংয়ের ছায়া দেখতে পেয়েছিলেন ব্র্যাডম্যান। বাবা ছিলেন কবি। অধ্যাপক। মা বিমা কোম্পানির চাকুরে। শচীনের তখন ১১। কাকডাকা ভোরে বিছানা ছেড়ে ৩১৫ নম্বর বাসে বান্দ্রা ইস্টের বাড়ি থেকে তার গন্তব্য শিবাজি পার্ক। সেখানে রমাকান্ত আচরেকার স্যারের কাছে ক্রিকেটে প্রথম হাতেখড়ি শচীনের। সকাল সাড়ে ৭টায় শুরু হতো ব্যাটিং অনুশীলন। চলত ঝাড়া দুই ঘণ্টা। শচীনের ব্যাটিংয়ের সময় ফিল্ডার থাকতেন ৭০ জন। আচরেকার স্যারের সব শিক্ষার্থীর কাজ ছিল শচীনকে রান করতে না দেওয়া। আর শচীনের জন্য আবশ্যক ছিল লফটেড শটের লোভ সংবরণ করে রান চুরি করে নেওয়া। এরপর গ্লাভস-প্যাড পরে মাঠে কয়েক চক্কর। আচরেকার স্যার মিডল স্টাম্পে এক রুপির কয়েন রেখে দিতেন। পুরো ব্যাটিং সেশনে অপরাজিত থাকলে শচীনের পকেটে যেত ওই কয়েন। আজও তার সংগ্রহে আচরেকার স্যারের কাছ থেকে পুরস্কার হিসাবে পাওয়া অগুনতি কয়েন। বিকালে ৩১৫ নম্বর বাসে বাসায় ফিরে কলোনির নিচেও বন্ধুদের সঙ্গে চলত ক্রিকেট ম্যাচ। এমনকি, ঘুমের মধ্যেও ‘ক্রিকেট-ক্রিকেট’ বলে চিৎকার করতেন। আচরেকার স্যার এভাবেই তৈরি করেছিলেন শচীনকে। মাত্র ১৬ বছর বয়সে শূন্য রান দিয়ে যার টেস্ট ক্যারিয়ার শুরু, ৪০ এ অবসর, সৌরভ গাঙ্গুলীর সেই ‘ছোটা বাবু’, ২০১২ সালের ১৬ মার্চ মিরপুরে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে শততম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে চিরতরে ঠাঁই করে নিয়েছেন। তার অমন মাইলফলক ছোঁয়া দিবা-রাত্রির ওডিআইতে বাংলাদেশ জিতেছিল পাঁচ উইকেটে। ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ এর কবি টিএস এলিয়ট এপ্রিলকে কেন নিষ্ঠুরতম মাস বলেছিলেন, কে জানে। এই মাসে শচীন থেকে শুরু করে জ্যাকি চ্যান, মুকেশ আম্বানি, আল্লু অর্জুন-আরও কত নক্ষত্রের জন্ম। এ-ও এক বিস্ময় যে, শচীন একজন ফাস্ট বোলার হতে চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে গিয়েছিলেন। তার উচ্চতা পেসার হওয়ার জন্য আদর্শ নয়, এই কারণ দেখিয়ে কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। সেই প্রত্যাখ্যানই শাপেবর হয় শচীনের জন্য। ক্রিকেটের জন্যও। শচীন ছিলেন ডানহাতি। কিন্তু লেখেন বাঁ হাতে। বাবা ছিলেন শচীন (দেব বর্মণ) ভক্ত। তিনি শোনেন কিশোর কুমারের গান। লং ড্রাইভে তার গাড়িতে বাজে– ‘জিন্দেগি কে সাফার মেঁ গুজার যাতে হ্যায় জো মাকান, ও নাহি আতে, ও ফির নাহি আতে…’ জীবনের বাইশ গজে কাটিয়ে দেওয়া ৫২ বছরও আর ফিরে পাবেন না শচীন। অসংখ্য রেকর্ড-রান, ১০০ সেঞ্চুরি, কীর্তি-গরিমা অক্ষয় থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?