২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০২৬
৫:৫৪ অপরাহ্ণ
136 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৪ 136 ভিউ
সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির ঘোষণায় জানানো হয়, মোট ৭৮ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছে, যা প্রায় ২ লাখ ২১ হাজার কেজি। খবর গালফ নিউজের। এ সোনা উত্তোলনের মাধ্যমে সৌদি আরবের খনিজ সম্পদের মজুত আরও বেড়েছে। একই সঙ্গে বিশ্বমানের সোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান আরও শক্ত হবে বলে আশা করা হচ্ছে। প্রথমে ৯০ লাখ আউন্স সোনা উত্তোলনের লক্ষ্য থাকলেও বার্ষিক হিসাবের কারণে চূড়ান্ত লক্ষ্য কিছুটা কমানো হয়। তবুও নির্ধারিত লক্ষ্য অনুযায়ী উল্লেখযোগ্য পরিমাণ সোনা উত্তোলন সম্ভব হয়েছে। মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম ও ওয়াদি আল জাও—এই চারটি খনি থেকে সোনা উত্তোলন করা হয়। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ খনি থেকে সবচেয়ে বেশি, প্রায় ৩০ লাখ আউন্স সোনা পাওয়া গেছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম থেকে মিলেছে প্রায় ১৬ লাখ ৭০ হাজার আউন্স। নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়েছে। মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই ফলাফল প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও জানান, সোনা অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হলে ভবিষ্যতে কোম্পানির সম্পদ ও নগদ অর্থ প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা