২৮ জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জুন, ২০২৫
১১:২৩ পূর্বাহ্ণ
325 ভিউ

২৮ জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:২৩ 325 ভিউ
আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া। তিনি বলেন, জুলাই ঘোষণাসহ প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শনিবার গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা দায়িত্বশীল তারবিয়াত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মাওলানা জাকারিয়া বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাদের জনগণের শতভাগ জনমত প্রতিফলিত হয়নি। বরং কালো টাকা ও পেশি শক্তি ও অবৈধ অস্ত্রের প্রভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে পদ্ধতি পরিবর্তন করা সময়ের দাবি। পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। যাতে জনগণের মতামতের শতভাগ প্রতিফলন হবে। তাই বিশ্বের প্রায় ৯১টি রাষ্ট্রে এ পদ্ধতি অনুসরণ করা হয়। উপজেলা সভাপতি মাওলানা কাজীম উদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র সহ সভাপতি আল আমিন, হাজী আজহারউদ্দিন, আব্দুল মতিন ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আরও বলেন, ‘জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বিগত ১৬ বছরে পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহত-পঙ্গুদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং জুলাই ঘোষণা সহ প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ বিশেষ অতিথি মুহম্মদ আল আমিন বলেন, দায়িত্বশীলদেরকে গাজীপুর কাপাসিয়ার প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত ও সৌন্দর্য পৌঁছে দিতে হবে। আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। ইসলামী আন্দোলন ২৮ তারিখ মহাসমাবেশ সফল করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু