২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল? – বর্ণমালা টেলিভিশন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ | ৭:২০ 46 ভিউ
বিশ্বকাপ এলেই ফুটবলবিশ্বে এক প্রশ্ন ঘুরে ফিরে আসে—আর্জেন্টিনা–ব্রাজিলের সুপার ক্লাসিকো কি এবার দেখা যাবে? ২০২৬ বিশ্বকাপের ড্র শেষে সেই উত্তেজনার আগুনে নতুন করে ঘি পড়েছে। তবে এবারও সবকিছু নির্ভর করছে গ্রুপ পর্বের ফলাফলের ওপর। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ড্র অনুযায়ী, আর্জেন্টিনা পড়েছে গ্রুপ ‘J’-তে, আর ব্রাজিল জায়গা পেয়েছে গ্রুপ ‘C’-তে। ফলে গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে নকআউট পর্বে হিসাবটা বেশ জটিল—এবং রোমাঞ্চকর। যদি আর্জেন্টিনা ও ব্রাজিল দু’দলই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, কিংবা দু’দলই রানার্সআপ হিসেবে শেষ করে, তাহলে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেমিফাইনালে। কিন্তু যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর অন্যটি রানার্সআপ, সেক্ষেত্রে ঐতিহাসিক এই দ্বৈরথ হতে পারে সরাসরি বিশ্বকাপ ফাইনালে। আর একটি সম্ভাবনা আরও আছে—যদি তারা সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর কোটায় নকআউটে ওঠে। সেক্ষেত্রে সমীকরণ এতটাই জটিল হয়ে যাবে যে আগে থেকে নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব, কোন রাউন্ডে দেখা হতে পারে দুই জায়ান্টের। ড্রয়ের পর আর্জেন্টিনার ভাগ্য তুলনামূলকভাবে সহনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা। লিওনেল স্কালোনির দলকে গ্রুপ পর্বে খেলতে হবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। বিপরীতে, নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিলের গ্রুপ বেশ কঠিন—মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে লড়তে হবে সেলেসাওদের। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হয়েছে মাত্র চারবার। শেষবার ১৯৯০ বিশ্বকাপে, যেখানে মারাদোনার চোখধাঁধানো পাস থেকে কানিজিয়ার গোল ব্রাজিলকে বিদায় জানিয়েছিল। এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল জিতেছে দু’বার, আর্জেন্টিনা একবার, আর একটি ম্যাচ ড্র হয়েছে। ২০২৬ সালে সেই ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। একটি বিষয় অবশ্য পরিষ্কার—যদি আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হয়, তা হবে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি। শুধু কবে, সেটাই এখনও অজানা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি