১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল – বর্ণমালা টেলিভিশন

১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ | ৪:২৭ 28 ভিউ
দীর্ঘ ১৬ বছর পর আবারও নিউজিল্যান্ড জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপের মূল আসরে। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ ড্যারেন বেজলি। দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস উডকে। প্রিমিয়ার লিগে ইনজুরির কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা ভোগান্তিতে থাকলেও তার নেতৃত্বের অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এবারের স্কোয়াডে আরও একটি আলোচিত নাম অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করায় উড ও স্মিথ দুজনই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন। এর আগে তারা ২০১০ বিশ্বকাপেও দলের সদস্য ছিলেন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে উড এখন নিউজিল্যান্ড ফুটবলের কিংবদন্তি অধিনায়ক স্টিভ সামনার ও রায়ান নেলসেনের পাশে নিজের নাম লেখালেন। দল ঘোষণার সময় কোচ বেজলি জানান, গত কয়েক বছরে প্রায় ৫৫ জন ফুটবলারকে পর্যবেক্ষণের পর সেরা ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বিশেষ সম্মানের বিষয়। অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদেরও সুযোগ দেওয়া হয়েছে স্কোয়াডে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড খেলবে গ্রুপ ‘জি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান ও মিশর। এর আগে দুইবার বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড। ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ। মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস। ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন