১৩ ছক্কায় যুক্তরাষ্ট্রে ম্যাক্সওয়েলের ‘তাণ্ডব’ – বর্ণমালা টেলিভিশন

১৩ ছক্কায় যুক্তরাষ্ট্রে ম্যাক্সওয়েলের ‘তাণ্ডব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১২:০০ 160 ভিউ
ইনিংসের শুরুতে ধুঁকছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাঝে খানিকটা সময় নিলেন। দল যখন থিতু হলো তখন এদিক-সেদিক উড়িয়ে মারলেন বল। ১৫ বলে ১১ রান করা ম্যাক্সি ৩০ বলে করে বসেন ফিফটি, পরের পঞ্চাশ রান এনেছেন মোটে ১৮ বলে। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে তার তাণ্ডবের পর বড় জয় পেয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স। মেজর লিগ ক্রিকেটে আগের দুই ম্যাচে ৫ ও ৩৮* রান করেছিলেন ম্যাক্সওয়েল। ক্যালিফোর্নিয়ার অকলান্ডেও তার দলও ধুঁকছিল। ৬৮ রানে ৪ উইকেট হারানো দলকে অবশ্য ব্যাটিংয়ে পথ দেখান অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটার। তার ৪৯ বলের ১০৬ ‍রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে নাইটরা। পরে বোলিংয়ে বাকি কাজ সহজে সামলে দেন জ্যাক এডওয়ার্ডস-মিচেল ওয়েনরা। টেবিলের তিন নম্বরে ওঠা নাইটরা টস জিতে ব্যাটিং নেয়। মিচেল ওয়েনের ১১ বলের ৩২ রানের ঝড় থামার আগে দ্রুতই ফেরেন রাচিন রবিন্দ্রা, অ্যান্দ্রে গাউস, জ্যাক অ্যাডওয়ার্ডস ও মার্ক চাপম্যান। বাকি সময়ে ওয়ান ম্যান আর্মি হয়ে রানের চাকা ঘোরান ম্যাক্সওয়েল। সেঞ্চুরি হাঁকাতে ম্যাক্সওয়েল বল খেলেছেন ৪৮টি। ইনিংসে ১৩টি ছক্কা ও দুটি চারের মার। অপরাজিত ইনিংসটি খেলেছেন ২১৬ স্ট্রাইক রেটে। কুড়ি কুড়ির ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের এটি অষ্টম সেঞ্চুরি। টি-টোয়েন্টি সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা যৌথভাবে চারে এসেছেন ম্যাক্সি। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, জশ বাটলার, মিচেল ক্লিনগার ও রোহিত শর্মার ঝুলিতে আটটি করে সেঞ্চুরি। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ২২টি সেঞ্চুরি ক্রিস গেইলের দখলে। পাকিস্তানের বাবর আজমের আছে ১১টি, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ভারতের বিরাট কোহলির ঝুলিতে আছে ৯টি সেঞ্চুরি। সেই তালিকায় আরেকধাপ উঠলেন ম্যাক্সওয়েল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সেঞ্চুরির দিনটি বোলাররা রাঙিয়েছেন দারুণ করে। দুইশ ছাড়ানো লক্ষ্যে শতরানের আগেই থেমেছে ওয়াশিংটন। অ্যালেক্স হেলস, সুনিল নারাইনরা ফিরেছেন শূন্যরানে। বাকিদের কেউ পারেনি নূন্যতম লড়াই করতে। তাতেই হারটা এসেছে বড়। ১১৩ রানের জয়ে টেবিলের তিনে উঠেছে ম্যাক্সওয়েলের দল। পাঁচে নেমেছে ওয়াশিংটন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে