হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয়ের উপায় – বর্ণমালা টেলিভিশন

হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয়ের উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৬:৩৬ 196 ভিউ
বিশ্বের অনেক মানুষ নানা কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তবে মূলত বার্তা পাঠানো এবং গ্রহণের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না যে, এই প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জনও সম্ভব। ঘরে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান কিংবা স্টিকার বিক্রি করে ভালো আয় করা যায়। এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি স্মার্টফোন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এ বিষয়ক একটি প্রতিবেদন সম্প্রতি ফ্রি-ক্যাশ প্রকাশ করেছে। তাহলে জেনে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপ থেকে আয় করার কিছু উপায়। ১. পণ্য ও সেবা বিক্রি এই পদ্ধতিতে পণ্য বা সেবা বিক্রি করার প্রস্তাব দিতে হয়। আপনি যদি কোন পণ্য বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে কাজ করেন, তাহলে গ্রাহক পাওয়ার সম্ভাবনা থাকে। হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনটি সহজে পণ্য বা সেবা বিক্রি করতে সহায়তা করে। প্রথমে একটি ক্যাটালগ তৈরি করে পণ্যগুলো ভার্চুয়ালি উপস্থাপন করুন এবং গ্রাহকদের কাছে পৌঁছান। ২. টিউটরিং আপনার যদি বিশেষ কোন দক্ষতা থাকে, তাহলে সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যদের শিখিয়ে আয় করা সম্ভব। আপনি একজন ব্যক্তি বা গ্রুপকে কোনো বিষয়ে শিক্ষা দিতে পারেন। হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবা ব্যবহার করে পৃথিবীজুড়ে শিক্ষার্থী সংগ্রহ করতে পারবেন এবং তাদের টিউটরিং সেবা দিতে পারবেন। ৩. অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্পন্সর কনটেন্ট আপনার যদি নিজস্ব কোনো পণ্য বা ব্যবসা না থাকে, তবুও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বিশেষ লিঙ্ক বা ডিসকাউন্ট কোড শেয়ার করলে, যেখান থেকে আপনার বন্ধু বা পরিচিতি কেনাকাটা করলে, আপনি কমিশন পাবেন। ৪. অনলাইন ইভেন্ট হোস্টিং হোয়াটসঅ্যাপ দিয়ে অনলাইন ইভেন্ট আয়োজন করা খুবই সহজ। বর্তমানে সবাই অনলাইনে ইভেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী, তাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি বিভিন্ন সোশ্যাল ইভেন্ট হোস্ট করতে পারেন। ৫. একটি কমিউনিটি তৈরি করা হোয়াটসঅ্যাপে একটি কমিউনিটি তৈরি করলে সেটি লাভজনক হতে পারে। আপনি সেখানে নিয়মিত সভা বা নিউজলেটার শেয়ার করতে পারেন, এবং কিছুটা সদস্যপদ ফি রেখে একটি নির্দিষ্ট দলের মধ্যে কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি "বুক ক্লাব" কমিউনিটি তৈরি করা যেতে পারে যেখানে বইপ্রেমীরা একত্রিত হবে। ৬. পেইড নিউজলেটার আপনার যদি কোন বিশেষ বিষয়ে দক্ষতা থাকে, তবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই বিষয়টি শেয়ার করে পেইড নিউজলেটার চালু করতে পারেন। এখনকার সময়ে পেইড নিউজলেটার অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ৭. হোয়াটসঅ্যাপে স্টিকার বিক্রি হোয়াটসঅ্যাপের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল স্টিকার ব্যবহার করা, যা চ্যাটিংকে আরও প্রাণবন্ত করে তোলে। আপনি পপ স্টুডিও বা অন্যান্য টুল ব্যবহার করে স্টিকার ডিজাইন করতে পারেন এবং সেগুলি ইটিএসওয়াই-এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ